১ ইউহোন্না 1
জীবন্তকালাম
1সেই প্রথম থেকেই যিনি ছিলেন, যাঁর মুখের কথা আমরা শুনেছি, যাঁকে নিজেদের চোখে দেখেছি, যাঁকে ভাল করে লক্ষ্য করেছি, যাঁকে নিজেদের হাতে ছুঁয়েছি, এখানে সেই জীবন্তকালামের কথাই লিখছি। 2সেই জীবন প্রকাশিত হয়েছিলেন। আমরা তাঁকে দেখেছি এবং তাঁর বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। যিনি পিতার কাছে ছিলেন আর আমাদের কাছে প্রকাশিত হয়েছিলেন সেই অনন্ত জীবনের কথাই তোমাদের জানাচ্ছি। 3যাঁকে আমরা দেখেছি এবং যাঁর মুখের কথা আমরা শুনেছি তাঁর বিষয়েই তোমাদের জানাচ্ছি। আমরা তা জানাচ্ছি যেন তোমাদের ও আমাদের মধ্যে একটা যোগাযোগ-সম্বন্ধ গড়ে ওঠে। এই যোগাযোগ হল পিতা ও তাঁর পুত্র ঈসা মসীহ্এবং আমাদের মধ্যে। 4আমাদের আনন্দ যাতে পরিপূর্ণ হয় সেইজন্যই আমরা এই সমস্ত লিখছি।
আল্লাহ্ই নূর
5যে কথা আমরা ঈসা মসীহের কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি তা এই- আল্লাহ্নূর; তাঁর মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। 6যদি আমরা বলি যে, আল্লাহ্ও আমাদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ আছে অথচ অন্ধকারে চলি তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না। 7কিন্তু আল্লাহ্যেমন নূরে আছেন আমরাও যদি তেমনি নূরে চলি তবে আমাদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ থাকে আর তাঁর পুত্র ঈসার রক্ত সমস্ত গুনাহ্থেকে আমাদের পাক-সাফ করে। 8যদি আমরা বলি আমাদের মধ্যে গুনাহ্নেই তবে আমরা নিজেদের ফাঁকি দিই। তাতে এটাই বুঝা যায় যে, আমাদের অন্তরে আল্লাহ্র সত্য নেই। 9যদি আমরা আমাদের গুনাহ্স্বীকার করি তবে তিনি তখনই আমাদের গুনাহ্মাফ করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের পাক-সাফ করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনও অন্যায় করেন না। 10যদি বলি আমরা গুনাহ্করি নি তবে আমরা তাঁকে মিথ্যাবাদী বানাই, আর তাঁর কালাম আমাদের অন্তরে নেই।
