জবুর 100
শুকরিয়া-কাওয়ালী।
1হে দুনিয়ার সমস্ত লোক,
তোমরা মাবুদের উদ্দেশে আনন্দধ্বনি কর।
2খুশী মনে মাবুদের এবাদত কর;
আনন্দের কাওয়ালী গাইতে গাইতে তাঁর সামনে উপস্থিত হও।
3তোমরা জেনো আল্লাহ্ই মাবুদ।
তিনিই আমাদের তৈরী করেছেন, আমরা তাঁরই;
আমরা তাঁরই বান্দা, তাঁরই চারণ ভূমির ভেড়া।
4তাঁকে শুকরিয়া জানাতে জানাতে তাঁর দরজা দিয়ে ঢোকো,
তাঁর প্রশংসা করতে করতে তাঁর উঠানে ঢোকো;
তাঁকে শুকরিয়া জানাও, তাঁর প্রশংসা কর।
5মাবুদ মেহেরবান, তাঁর মহব্বত চিরকাল স্থায়ী;
তাঁর বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলে।
