জবুর 23
হযরত দাউদের কাওয়ালী।
1মাবুদ আমার পালক,
আমার অভাব নেই।
2তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান,
শান্ত পানির ধারেও আমাকে নিয়ে যান।
3তিনি আমাকে নতুন শক্তি দেন;
তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান।
4ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও
আমি বিপদের ভয় করব না,
কারণ তুমিই আমার সংগে আছ;
তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়।
5শত্রুদের মধ্যে তুমি আমার সামনে
খাবারে সাজানো টেবিল রেখে থাক;
আমার মাথায় দাও তেল;
আমার পেয়ালা উপ্চে পড়ে।
6আমি জানি সারা জীবন ধরে
তোমার মেহেরবানী ও অটল মহব্বত
আমার পিছনে পিছনে ছুটে আসবে;
আর আমি চিরকাল মাবুদের ঘরে বাস করব।
