জবুর 46

কাওয়ালী পরিচালকের জন্য। কারুনের বংশের কাওয়ালী। উঁচু গলায় গাইতে হবে। একটা গজল।
1আল্লাহ্‌আমাদের আশ্রয়স্থান ও শক্তি;
বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন।
2-3 যদিও বা দুনিয়া কেঁপে ওঠে,
পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে,
যদিও বা তার পানি গর্জন করে আর ফেনায় ভরে ওঠে
আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে,
তবুও আমরা ভয় করব না। [সেলা]
4একটা নদী আছে যার নানা স্রোতের ধারা
আল্লাহ্‌র শহরকে আনন্দময় করে তোলে,
আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা
যেখানে আল্লাহ্‌তা’লা থাকেন।
5আল্লাহ্‌সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে;
দিনের শুরুতেই আল্লাহ্‌তাকে সাহায্য করবেন।
6জাতিরা সব হৈচৈ করে, রাজ্যগুলো ভেংগে পড়ে;
তিনি গর্জন করে ওঠেন, দুনিয়া গলে যায়।
7আল্লাহ্‌রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন;
ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা]
8এস, মাবুদের বিভিন্ন কাজ দেখ-
তিনি দুনিয়াতে ধ্বংস এনেছেন,
9তিনি দুনিয়ার সব যুদ্ধ বন্ধ করেন,
তিনি ধনুক ভাংগেন,
তিনি বর্শা টুকরা টুকরা করেন,
তিনি রথ আগুনে পোড়ান।
10মাবুদ বলেন, “তোমরা থাম;
তোমরা এ কথা জেনো যে, আমিই আল্লাহ্‌;
সব জাতি আমাকেই গৌরব দান করবে,
গৌরব দান করবে দুনিয়া।”
11আল্লাহ্‌রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন;
ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা