জবুর 67
কাওয়ালী পরিচালকের জন্য। তারের বাজনার সংগে গাইতে হবে। একটা গজল। একটা কাওয়ালী।
1হে আল্লাহ্, তুমি আমাদের রহমত দান কর ও দোয়া কর;
তোমার রহমত আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা]
2যেন দুনিয়ার সবাই তোমার পথ জানতে পারে
এবং সমস্ত জাতি তোমার দেওয়া নাজাত পেয়ে
তা কাজে লাগাতে পারে।
3হে আল্লাহ্, জাতিরা তোমার প্রশংসা করুক;
সমস্ত জাতিই তা করুক।
4জাতিরা খুশী হোক ও আনন্দ-কাওয়ালী করুক,
কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে
আর এই দুনিয়াতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
5হে আল্লাহ্, জাতিরা তোমার প্রশংসা করুক;
সমস্ত জাতিই তা করুক।
6জমি তার ফসল দিয়েছে;
আল্লাহ্, আমাদের আল্লাহ্, আমাদের দোয়া করেছেন।
7আল্লাহ্আমাদের দোয়া করেছেন;
তা দেখে দুনিয়ার সবচেয়ে দূরের দেশের লোকেরাও
তাঁর ভক্ত হবে।
